বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২৪

পীরগঞ্জএ গড়ে উঠেছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুরে গড়ে উঠেছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার।  উত্তরবঙ্গের যুবসমাজের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ও দেশের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। এখানে গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, অ্যানিমেশন, অপটিমাইজেশন ও ডিজিটাল মার্কেটিংসহ প্রযুক্তিনির্ভর উন্নত ব্যবস্থা রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্যমতে, ২০১৭ সালের জানুয়ারি মাসে দরপত্র আহ্বানের মাধ্যমে সিলেট, কুমিল্লা, নেত্রকোনা, চট্টগ্রাম, নাটোর, মাগুরা, বরিশাল ও রংপুর জেলায় পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।

কার্যাদেশপ্রাপ্তির পর পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুরের আরিজপুর মৌজায় ৩ একর ৯ শতক জমির ওপরে ৫৮ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৬৪৪ টাকা ব্যয়ে ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হয়।  ৬ তলাবিশিষ্ট ভবনের ৬টি ফ্লোরে প্লাগ অ্যান্ড প্লে, ইনকিউবেশন সেন্টার, ল্যাবরুম, অত্যাধুনিক জিম সেন্টার, কর্মকর্তাদের আবাসিক রুম, উদ্যোক্তাদের বিজনেস ফ্লোর, সার্ভার রুম ও সাইবার ক্যাফে রয়েছে।  অন্যদিকে আরেকটি দ্বি-তল ভবনে ক্যানটিনসহ মিনি অডিটোরিয়াম রয়েছে।

মঙ্গলবার সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলা সহকারী প্রোগ্রামার আশফাকুল ইসলাম বলেন, ২০১৭ সালে দরপত্রের মাধ্যমে ও জমি অধিগ্রহণের পর ২০২১ সালের জানুয়ারিতে মেসার্স রহমান ট্রেডার্স ঢাকা নামক প্রতিষ্ঠান শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের কার্যাদেশপ্রাপ্ত হয় এবং ২০২৩ সালে ডিসেম্বরের মধ্যে কাজ সমাপ্তির কথা থাকলেও কাজ অসম্পন্ন রয়ে গেছে।  ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডার্স-এর ইঞ্জিনিয়ার মুরাদ হাসান জানান আমরা শেষ মুহুর্ত্বে ফিনিসিং এর কাজ করছি আগামী ১০-১৫ দিনের মধ্যে বাকী কাজ সম্পন্ন হবে।

পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ কনসালট্যান্ট লিমিটেড (বিসিএল) অ্যাসোসিয়েটের প্রকৌশলী আনোয়ার হোসেন, এখন পর্যন্ত কাজের ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বাকী কাজটা দ্রুত সম্পন্ন হবে।  আগামী ফেব্রুয়ারী মাসের শেষ মাঝামাঝি কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।  পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ।  তিনি আরোও জানান একটি ফ্লোর পাশ্ববর্তী দেশ ভারত ভাড়া নিয়েছেন।

প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠান ডিজাইন ট্যাকনোলজিস লিমিটেডের প্রোগ্রামার কামরুল হাসান জানান, শেখ কামাল ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টাওে ৯ শত প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষন সাময়িকভাবে রংপুর জেলা সদরের কারমাইকেল কলেজ, সরকারী কলেজ, আর এন এ আইটি ইনস্টিটিউট,হ্যাশট্যাগ রিসার্চ এন্ড টেকনোলজি লিঃ, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি, সরকারী বেগম রোকেয়া কলেজ এবং পীরগঞ্জের কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে সাময়িকভাবে প্রশিক্ষন চলছে।

তদারকি প্রতিষ্ঠানের প্রকৌশলী নিথুন জারা হাসি জানান, পীরগঞ্জ শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের কাজ ৮/১০ দিনের মধ্যেই শেষ হবে। শেষ মুহুত্বে চলছে ইন্টোরিয়ারের কাজ এটা ফ্রেব্রুয়ারীর মাঝামাঝিতেই শেষ হবে।  ডিসম্বরে কাজ সম্পাদন করার কথা থাকলেও ফেব্রুয়ারী পর্যন্ত মেয়াদকাল সারাদেশের মতো এখানেই বাড়ানো হয়েছে। বাড়ানো মেয়াদকালের পূর্বেই হস্তান্তর করা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান জানান, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে প্রতিবছর ২ হাজারেরও বেশি শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্ম-কর্মসংস্থানের সৃষ্টি হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১