বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২৪

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনেনিবেশ করতে হবে এমপি তানসেন


কাহালু ( বগুড়া) প্রতিনিধি:

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।  খেলাধুলার মাধ্যম শরীর ও মন সতেজ থাকে।  গতকাল মঙ্গলবার সকালে  কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৪ কাহালু - নন্দীগ্রাম এলাকার জাতীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি  মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।  অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুসা, কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান,কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, কাহালু প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউনুস আলী টনি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উপজেলা সভাপতি মোঃ আশরাফ আলী খান আজাদ, কাহালু পৌর কাউন্সিলর মোজাম্মেল হক মোজাম সহ শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১