বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২৪

শালিখায় গাঁজা সহ আটক-২ 


শালিখা মাগুরা প্রতিনিধি:

মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে৷ আটককৃত আসামী উপজেলার শতখালী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের মনোতোষ বিশ্বাস ছেলে সজিব বিশ্বাস(২৩),অপর আসামী হরিশপুর গ্রামের সত্তার বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম(২২)৷

আসামীদেরকে সোমবার রাত ১২.৩০ ঘটিকার সময় সিমাখালী বাজারের ব্রিজের পাশ থেকে ১০০ গ্রাম গাঁজা সহ  আটক করা হয়৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের দিক নির্দেশনায়  এএসআই লিটন হোসেনের নেতৃত্বে এসএই লিটন গাজী,এএসআই মিলন হোসেন আসামীকে আটক করে ৷  এব্যাপারে শালিখা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১