বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২৪

গলাচিপায় সরকারি কাজে বাধা প্রদান , আহত ৫


গলাচিপা প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে কাবিটার রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠে আল-আমিন বিশ্বাস ও মামুন বিশ্বাস সহ তাদের পরিবারের বিরুদ্ধে । এ সময় তারা  সরকারি কাজে বাধা দেয় এবং বেকু ড্রাইভার রবিউল (৩২) ও রুমেলকে (৪২) মারধর করেন।

স্থানীয়দের অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে দেখা যায় চরকাজল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোশারফ বিশ্বাস’র বাড়ি থেকে পূর্ব ওয়াপদা রোড পর্যন্ত কাবিটার কাজ চলমান ছিলো। রাস্তার কাজটি মোশারফ বিশ্বাস’র বাড়ি থেকে সুন্দর ভাবে চলে আসলেও বাধ সাঝে বিশ্বাস বাড়ির জমি থেকে মাটি নেয়ায়। ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল ৩ টার সময়।

ওই রাস্তার কাজের সিপিসি স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর মোল্লা ঘটনাটি শোনার পরে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য সহ ঘটনা স্থল পরিদর্শনে যান। পরিদর্শন চলাকালিন দ্বিতীয় বারের মতো আবারো রাস্তার কাজের সপক্ষের লোকের সঙ্গে আল আমিন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, মামুন বিশ্বাস সহ তাদের পরিবার লোকেরা উত্তেজিত হয়ে চেয়ারম্যান এর উপস্থিতিতেই তার কথা অমান্য করেই হাতাহাতি ও মারামারি সংঘর্ষ লিপ্ত হয়। পরে চেয়ারম্যান আইনশৃঙ্খলা রক্ষার জন্য সকলকে সান্তনা দিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন।

আল আমিন বিশ্বাস বলেন তাদের জমি থেকে যে পরিমানে মাটি নেয়ার কথা থাকলেও তারা তার চেয়েও বেশি গভীর করে মাটি নিয়েছে। তাদের রেকর্ডীয় সম্পত্তির অনেক ক্ষতি হয়েছে। তাই তারা এই রাস্তার কাজ করতে দেয়নি।

এবিষয়টি নিয়ে চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা বলেন সরকারি এই রাস্তার কাজটি মোশারফ বিশ্বাস বাড়ি থেকে পূর্ব দিকে ওয়াপদা রাস্তা পর্যন্ত কাজ শুরু হয়। মোশারফ বিশ্বাস বাড়ির লোকজন সরকারি রাস্তার কাজে বাধা প্রদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১