আপডেট : ১৩ February ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা এবং চান্দগাঁও থানাধীন মোহরা, পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) । এসময় তিনি উপস্থিত সকলকে আগমনের জন্য ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে বলেন, আমাদের ট্রাফিকের সদস্যরা শীত-গ্রীষ্ম-বর্ষায় অত্যন্ত বৈরী পরেবেশে ডিউটি করে থাকে। যেহেতু তাদের সারাক্ষণ রাস্তায় থাকতে হয়, তাই তারা নামাজ ও ফ্রেশ হওয়া বা ওয়াশরুম ব্যবহারের উপযুক্ত স্থান পাননা। বিশেষ করে নারী পুলিশ সহকর্মীরা বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাদের কথা বিবেচনায় রেখে সিএমপি এই উদ্যোগ গ্রহণ করেছে। ভালো কর্মপরিবেশ ট্রাফিক পুলিশকে তাদের পেশাগত দায়িত্ব পালনে আরো উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অক্সিজেন এলাকার ট্রাফিক ইনচার্জ আলমগীর সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১