আপডেট : ১৪ February ২০২৪
নাটোর প্রতিনিধি: ‘দেশের আপামর জনসাধারণের কল্যাণে নিরাপদ খাদ্য বেষ্টনী তৈরি করতে হবে। এ জন্য প্রতিষ্ঠিত ফ্যাক্টোরী, উৎপাদক থেকে শুরু করে যারা এ কাজে নিয়োজিত রয়েছেন সবাইকে এগিয়ে আসতে হবে। উন্নত দেশ গুলোতে যত্রতত্র খাদ্য সাগ্রগী পরীক্ষা নীরাক্ষা ছারা সে দেশে প্রবেশ করতে দেয়া হয় না এবং কেউ বিক্রয় করতেও পাওে না। “ নিরাপদ খাদ্য ও পিঠা উৎসব” শীর্ষক তিনদিন ব্যাপী মেলার উদ্ধোধনী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বুধবার সকালে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য ও বিসিক নাটোরের আয়োজনে এবং নাটোর ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় নাটোর শংকর গোবিন্দ ষ্টেডিয়াম চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুইঞাঁ এর সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সদর উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ এবং ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও কৃতি খেলায়াবৃন্দ । সভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, বাংলাদেশে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা একটি বিশাল চ্যালেঞ্জ। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। দেশে ক্ষুদ্র বা অপ্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবসায়ীদের বেশির ভাগের পেশাগত জ্ঞান বা প্রশিক্ষণ নেই। সব মানুষের জন্য নিরাপদ খাদ্য একটি জাতীয় প্রত্যাশা। দেশের মানুষের খাদ্যাভ্যাস, আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যেন সবাই সহজে ও সুলভ মূল্যে খাদ্য পেতে পারে, সে জন্য সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এছারা তিনি বলেন, নাটোরবাসীকে সাথে নিয়ে নিরাপদ নাটোর গড়াসহ নিজেকে আমৃত্যু বসার সেবক হিসাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসক আবু নাছের ভুইঞাঁ বলেন, নিরাপদ খাদ্যের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) সর্বসাধারণকে জানানো এবং নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করাই এর প্রধান লক্ষ্য।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১