আপডেট : ১৪ February ২০২৪
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শ্রীঘাটে মৎস্যচাষি মাঠ স্কুল প্রতিষ্ঠায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ‘কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে শ্রীঘাট এলাকার মৎস্যচাষিদের নিয়ে মৎস্যচাষি মাঠ স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাছুদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা, সোনালী মৎস্যজীবী সমিতির সভাপতি আলকাস হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, মাঠ পর্যায়ের এই স্কুল গঠনের মূল উদ্দেশ্য হলো জলবায়ু সহনশীল মৎস্যচাষ কার্যক্রম টেকসইকরণ এবং নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করা। জলবায়ু সহনশীল মৎস্যচাষ কার্যক্রমকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এখানে পেন ফিশ কালচার’ নামে একটি প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পরে এই এলাকায় জলবায়ু সহনশীল মৎস্যচাষ কার্যক্রম মানুষের মাঝে পৌঁছে দিতে এবং প্রতিটি চাষির প্রয়োজনকে উপলব্ধি করে এখানে একটি মাঠ পর্যায়ে স্কুল প্রতিষ্ঠার জন্য মতামত গ্রহন করা হয় এবং স্কুলের একটি রূপরেখা প্রনয়ন করা হয়। বাগেরহাট সদর অফিস এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভায় এলাকার ৫০জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১