বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২৪

সেনবাগে তিন মাদরাসার শতাধিক শিক্ষাথীর মাঝে হিজাব বিতরণ


সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে তিনটি মাদরাসা ও এতিখানার শতাধিক শিক্ষাথীর মাঝে হিজাব বিতরণ করেছে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম শুভ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শায়েস্তানগর দরগাহ বাড়ী দারুসালামা মাদরাসা ও এতিম খানার শিক্ষাথীদের মাঝে হিজাব বিতরণের মধ্যদিয়ে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।  এরপর শায়েস্তানগর হোসাইনিয়া মাদরাসা ও আজিজপুর মাদরাসার শিক্ষার্থীদের হিজাব গুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম শুভ, সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সমাজসেবক এমাম হোসেন, দ্বীন ইসলাম রনি, মোঃ ইসমাইল, আবুল কালাম সহ মাদরাসার শিক্ষক বৃন্দ।

BK-MA


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১