বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২৪

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক চট্টগ্রামে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা


চট্টগ্রাম প্রতিনিধি:

মোংলায় গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে গরু, ভ্যানগাড়ি, সেলাই মেশিন এবং অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ।  এছাড়াও গরীব ও অসহায় নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে কোস্ট গার্ড কর্তৃক আয়োজিত নকশি কাঁথা, আলপনা এবং মৃৎ শিল্প প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনান্তে অংশগ্রহনকারী ০৮ জনকে সনদ প্রদান করেন।  শনিবার কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ মোংলা এনেক্সসংলগ্ন এলাকায় জনকল্যাণ ও সেবামূলক এই কার্যক্রম পরিচালনা করে।  এতে প্রধান অতিথি ছিলেন কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ।

শারমীন এরশাদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর হতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে কোস্ট গার্ড পূর্ব জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।  রবিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১