আপডেট : ১৮ February ২০২৪
শরীয়তপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ডামুড্যা উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। সরকারী ঘোষনার জন্য তারা দিনক্ষন গুনছেন। তাদের নিজ নিজ এলাকায় ছোট খাট মতবিনিময় সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে ঘন ঘন যোগদানের মধ্যদিয়ে তারা নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরা বেশীর ভাগ সরকার দলীয় প্রার্থী। এ এলাকার সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সম্মতি বা তার গ্রীন সিগনাল পেতে কেউ কেউ অপেক্ষা ও করছেন। সম্ভাব্য প্রার্থীরা ইেিতামধ্যে পোষ্টার ব্যানার,লিফলেট,বিলবোর্ড দিয়ে প্রার্থীতা ঘোষনা করেছেন। এখন শুধু সরকারী তফসিল ঘোষনার অপেক্ষা। তফসিল পেলেই পুরোদমে মাঠে জোরে শোরে জনসংযোগ শুরু করে দিবেন । তারা তাদের জনসংযোগ অব্যাহত ভাবে করে যাচ্ছেন। ডামুড্যা উপজেলায় যাদের নাম শোনা যায় তারা হলেন: বার বার নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর মাঝি, বর্তমান ভাইস চেয়ারম্যান ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সদস্য জেলা আওয়ামী যুবলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় সাংসদ নাহিম রাজ্জাকের অত্যন্ত আস্থাভাজন আঃ রশিদ গোলন্দাজ ,ধানকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক পিন্টু,ডামুড্যা পৌরসভার সাবেক মেয়র ডামুড্যা পৌরসভার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কভরি বাচ্চু ছৈয়াল,ডামুড্যা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উজ্জল সিকদার। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা ডামুড্যা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি মোঃ রোকনুজ্জামান খান,ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সরকারী আঃ রাজ্জাক কলেজের সাবেক সভাপতি কামরুল হাসান মন্টি মাঝি ,সাবেক ভাইসচেয়ারম্যান পূর্বমাদারীপুর কলেজের সাবেক ভিপি মোঃ বোরহান উদ্দিন, ডামুড্যা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শরীয়তপুর জেলা অটোশ্রমিকলীগের যুগ্নসাধারন সম্পাদক ও জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য আবুল কালাম চৌকিদার, সুলতান সারেং, আবু বকর সিদ্দিক (লোটাশ) সিকদার ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১