বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২৪

ঘাটাইলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর বন্ধুর নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে।  তারা দুজনেই চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।  গত শনিবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার সময় ঘাটাইল গোপালপুর আঞ্চলিক সড়কের শালিয়াজানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত কিশোর ঘাটাইল বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজের ছেলে রাতুল। অপর কিশোর রিয়াদ উপজেলার হরিপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

তারা দুজনে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।  স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে রাতুল ও রিয়াদ যাওয়ার সময় ঘাটাইল-গোপালপুর আঞ্চলিক সড়কের শালিয়াজানি মজিদপুর এলাকায় অজ্ঞাত এক বাসের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই রাতুলের মৃত্যু ঘটে।

আহতবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রিয়াদকে উন্নত চিকিৎসার জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু ঘটে।  জামুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মিয়া জানান, শালিয়াজানি মজিদপুর এলাকায় অজ্ঞাত বাসের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাতুলের মৃত্যু ঘটে। আহত রিয়াদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১