বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২৪

বাগেরহাটে ফেসবুক প্রেমিকা কর্তৃক কলেজ ছাত্রকে অপহরণ : গ্রেফতার ৬


বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে জন্মদিন পালনের কথা বলে ফেসবুক প্রেমিকা কর্তৃক কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপন দাবীর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  এসময় ভিকটিম ওই কলেজ ছাত্রকেও উদ্ধার করা হয়েছে।  রোববার দুপুরে বাগেরহাট সদর থানায় প্রেসব্রিফিং-এ তথ্য জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।

আটককৃতরা হলেন, বাগেরহাটে চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের সৈয়দ আল হারুন (২০), সেলিম ওরফে ছলিম মীর(৫৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাঠিভাঙ্গা গ্রামের  তামিম হোসেন (২৩), সুজন শেখ (২৫), ছেলে ডালিম ফরাজী (২০) এবং গোপালণগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া গ্রামের সুজন শেখ।

পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মাসুদ শেখের ছেলে সরকারী পিসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র রবিউল শেখ স্বাধীনের সাথে ফেসবুকে শারমিন আক্তার শিলা নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  শুক্রবার রাতে ওই তরুনী ফোন করে বলে এদিন তার জন্মদিন, তাই তার কাছে গিফট নিতে আসছে। স্বাধীন তার কথিত প্রেমিকাকে তার বাড়ির ঠিকানা দিলে বলে আমি তোমার কাছে আসতেছি।  কিছু সময় পর স্বাধীনের বাড়ির সামনে পাকা রাস্তায় এতে ওই তরুনী স্বাধীনকে ম্যসেঞ্জারে কল দেয়।

সে এসে একটি মাইক্রোবাস দেখতে পায়।  এসময় কথিত প্রেমিকাকে তাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে ওঠার সাথে সাথে অপহরণকারীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে।  পরে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঘুরে অজ্ঞাত স্থানে গিয়ে ভিকটিমের মোবাইল দিয়ে তার পিতাকে কল করে ১ লাখ টাকা মুক্তিপন দাবী করে।  বিষয়টি ভিকটিমের পিতা পুলিশকে জানালে পুলিশ চিতলমারীর শৈলদাহ গুচ্ছগ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী রবিউল শেখ স্বাধীন জানান, ফেসবুকে ওই তরুনীল সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  শুক্রবার তার জন্মদিন একথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে অপহরণ করে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাসেলুর রহমান জানান, এঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।  ঘটনার সাথে জড়িত অন্য আসামীদেরও আটকের চেস্টা চলছে।  সতর্ক না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের মাধ্যমে প্রতারক চক্রের শিকার যেকেউ হতে পারে বলে তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১