বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২৪

রি-আপলোড কমিউনিটি বাংলাদেশ-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


কুমিল্লা প্রতিনিধি:

আনবো মোরা রেমিট্যান্স, গড়বো মোড়া সোনার দেশ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রি-আপলোড কমিউনিটি বাংলাদেশ-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার দিনব্যাপী রাজধানীর পুরানা পল্টনের পুষ্পদাম রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সারাদেশের ইউটিউব রি-আপলোডারদের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

রি-আপলোড কমিউনিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক আলীনূর আশিক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডমিন মডারেটর রুবেল হোসেন, তরিকুল ইসলাম, পিয়াস খান, শান্ত ইসলাম, আহমেদ হৃদয়, আলিফ নুহু প্রমুখ। 

পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন মো. হৃদয়।  এসময় সারাদেশ থেকে আগত রি-আপলোড কমিউনিটি বাংলাদেশ-এর ৫০০শতাধিক গ্রুপ মেম্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ২য় ধাপে সম্মাননা ক্রেস্ট বিতরণ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, ২০২১ সাল থেকে সারাদেশের রি-আপলোডারদের নিয়ে রি-আপলোড কমিউনিটি বাংলাদেশ যাত্রা শুরু করে বর্তমানে প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা এগারো হাজারেরও বেশি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১