বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২৪

বাগেরহাটে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা


বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে কচুয়া উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে শেখ তন্ময় মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ারের সভাপতিত্বে এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ টুটুল, প্রশিক্ষক মনোরঞ্জন মন্ডল, ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার, আতাবুর রহমান টিপু প্রমুখ।

বক্তারা বলেন, নারী নীতিমালা ২০১১ অনুযায়ী রাজনৈতিক দলের অভ্যন্তরে পর্যায়ক্রমে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায়, কচুয়া উপজেলার ৭ ইউনিয়নের চেয়্যারম্যান, ইউপি সদস্য ও অপরাজিতা নারী নেটওয়ার্কের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১