বাংলাদেশের খবর

আপডেট : ২০ February ২০২৪

যশোরে মাদকের বিরুদ্ধে মানবন্ধন


যশোর প্রতিনিধি: 

‘শান্তিপূর্ণ যশোর চাই’ শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে যশোর সদরের সাধারণ জনগনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, একসময় যশোর শান্তির নগরী হিসেবে পরিচিত ছিল।  কিন্তু সা¤প্রতিক সময়ে এখানে সন্ত্রাস ও মাদকের বিরক্তিকর প্রভাব বৃদ্ধি পেয়েছে।  প্রতিনিয়ত বাড়ছে হত্যার ঘটনা।  এসব কারনে যশোরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে।  জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন।   সম্প্রতি যশোর জেলা পুলিশের সুদ্ধি অভিযান সময়উপযুগি স্বীদ্ধান্ত বলে দাবি করেন বক্তরা। 

বক্তারা আরও বলেন, তারা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষথেকে এ মানববন্ধন করছেন না।  তারা উত্তপ্ত যশোরকে শান্ত করতে রাজপথে নেমেছেন।  এছাড়া বক্তারা সম্প্রতি যশোর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানতে স্বাগত জানান। একইসাথে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান। 

মানববন্ধনে নেতৃত্ব দেন যশোর সদর উপজেলার প্রয়াত চেয়ারম্যান নূর জাহান ইসলাম নীরার পুত্র আরিফুল ইসলাম হীরা, লেবুতলা ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ইছালী ইউনিয়ন যুবলীগের নেতা আজহার আলী, ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান সহ যশোরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১