আপডেট : ২০ February ২০২৪
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে চাচাতো ভাইয়ের ছেলের ছুরিকাঘাতে চাচা জামিল সরদার (৫৩) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাড়িয়াঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও দুইজন। নিহত জামিল সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাড়িয়াঘাটা গ্রামের সাহেব সরদারের ছেলে। পুলিশ এহত্যাকান্ডের ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান শুরু করেছে। নিহতের ছেলে শামিম সরদার বলেন, বাবার চাচাতো ভাই শাহাদাত চাচার পানিতে ভিজিয়ে রাখা এক বস্তা সুপারি চুরি করে আরেক চাচা ইসরাফিলের ছেলে রইজ। এনিয়ে সকালে বাড়ির সামনে রাস্তার উপরে রইজের বাবা ইসরাইল সরদারের কাছে চুরির বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রইজ সরদার দৌড়ে এসে আমার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। ঠেকাতে এলে দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামের দুইজনকে পিটিয়ে আহত করে । হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের ৩টি টিম অভিযান পরিচালনা করছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। /মামুন
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম মঙ্গলবার বিকেলে এই প্রতিবেদককে জানান, সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত ছুরি দিয়ে জামিল সরদারকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরো দুইজন আহত হয়েছেন। তাদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১