বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০২৪

চন্দনাইশে কৃষি জমির টপসয়েল কাটায় জরিমানা


 চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে কৃষি জমির টপ সয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. আজিজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ।  এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও ১টি স্ক্র্যাভেটর জব্দ করা হয়।

গত রোববার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে উপজেলার হাশিমপুর ইউনিয়নে ভ্রম্যমাণ আদালত এ অভিযান চালায়। 

জানা যায়, অভিযোগের ভিত্তিতে গত রোববার উপজেলার হাশিমপুর ইউনিয়নে ফসলি জমির টপ সয়েল কেটে অন্যত্র পরিবহনের সময় দক্ষিণ গাছবাড়িয়া এলাকার মৃত আবদুল খালেক মেম্বারের ছেলে মো. আজিজ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, মাটি ও বালুমহল আইনে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মাটি কাটার কাজে ব্যবহৃত ১ টি স্ক্র্যাভেটর ও ১টি ট্রাক জব্দ করে হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মো.ইদ্রিস মিয়ার জিম্মায় রাখা  হয়। 

 

/মামুন

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১