বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০২৪

আদমদীঘিতে হরিজন কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত



আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে গঙ্গাঁ বাঁশফোর ও সাধারণ সম্পাদক পদে শান্ত বাঁশফোর নির্বাচিত হয়েছে।

’গত শনিবার (২৪ ফেব্রুয়ারী) সান্তাহার পৌরসভার চা-বাগান হরিজন পল্লী মহলের মন্দির প্রাঙ্গনে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত নেতৃবর্গ হলেন সহ সভাপতি পদে রাজন বাঁশফোর, কোষাধক্ষ পদে কির্তন বাঁশফোর, সহসাধারণ সম্পাদক পদে সন্তোষ বাঁশফোর, সাংগঠনিক সম্পদিক পদে স্বপন বাঁশফোর ও দপ্তর সম্পাদক পদে মেহলাল বাঁশফোর।


জানাযায়, সান্তাহার বাঁশফোর হরিজন কল্যান পরিষদের মোট ভোটার সংখ্যা ৩৭০ জন। গত শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে হরিজন পল্লীমহলের মন্দির প্রাঙ্গনে এই নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুছ, আলাউদ্দিন, ইদ্রিছ আলী ও রতন কুমার মুর্খাজী। পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন সান্তাহার পৌরসভার রফিকুল ইসলাম, পান্না ইসলাম, জাহাঙ্গীর আলম, লুৎফর রহমান ও শিবলু হোসেন।

 

/মামুন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১