বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০২৪

বাগেরহাটে পরিসংখ্যান দিবস উদযাপন


বাগেরহাট প্রতিনিধি:

স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান" এই প্রতিপাদ্যে বাগেরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হাসেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক রাসিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান প্রমুখ।

সভায় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কৌশলপত্র প্রণয়নসহ ২০৩০ এজেন্ডা বা এসডিজি অর্জনের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে জানানো হয়।

এছাড়া এদিন সকালে স্থানীয় সরকার দিবস স্থানীয় সরকার দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ফখরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শরিফুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌমল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ান্ত মল্লিক, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক আলী আকবর টুটুলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য দেন।

/মামুন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১