আপডেট : ২৮ February ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ৮ এপ্রিল। ওই দিন সূর্যকে কিছু সময়ের পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। এর ফলে দিনের বেলায়ও রাতের মতো অন্ধকার নেমে আসবে। মার্কিন সরকারের মহাকাশ সম্পর্কিত গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ৮ এপ্রিল বেলা ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডা থেকে। ওইদিন পৃথিবীর এ তিন অঞ্চলে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে রাতের মতো অন্ধকার নেমে আসবে। এ ছাড়া চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুর ১টা ২৭ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে নাসা। প্রতি ১৮ মাস পরপর পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে চাঁদ। এর ফলে পৃথিবীর বুকে সূর্যের আলো পড়া বাধাগ্রস্ত হয়। ফলে কিছু সময়ের জন্য সূর্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। bk-asif
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১