বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২৪

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদন্ড


বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে বাসুদেব ওরফে বাপ্পি কর্মকার নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।  বুধবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।  একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থ দন্ডেও দণ্ডিত করা হয়।  এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

মামলার বিবরনে জানা যায়, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের বাবুল কর্মকারের ছেলে বাসুদেব ওরফে বাপ্পি কর্মকার ২০১৯ সালের ৬ আগস্ট রাতে ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করে।  এ সময় স্থানীয়রা ঘাতককে আটক করে কচুয়া থানা সোপর্দ করে।

আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১