বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০২৪

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির  নির্বাচনে তপন সভাপতি খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির  ২০২৪-২০২৫ খ্রিঃ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে  সভাপতি পদে ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থক এটিএম মোজাম্মেল হোসেন তপন। তার নিকটম প্রতিদ্বন্দী  আওয়ামীলীগ পন্থি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থক মো. নুরুজ্জামান মৃধা পেয়েছেন ১৯৭ ভোট। সাধারন সম্পাদক পদে নির্বাচিত আওয়ামীলীগ পন্থি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আলহাজ্ব মো. লুৎফর রহমান খোকন ২৬৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি পন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ২৩০ ভোট। সহ- সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. মিজানুর রহমান পিকু ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার প্রতিদ্বন্দী আওয়ামীলীগ পন্থি মিসেস লুৎফুন্নেছা বেগম পেয়েছেন ১৭৬ ভোট।  সহ- সাধারন সম্পাদক দুটি পদে  আওয়ামীলীগ পন্থি এম. রেজাউল করিম অভি ২৯৫ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. মেহেদী হাসান উজ্জল ২৪২ ভোটে নির্বাচিত হয়েছেন। 

লাইব্রেরী সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রুহুল আমীন ২৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী  আওয়ামীলীগ পন্থি মো. আশরাফ আলী পেয়েছেন ২২৪ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আওয়ামীলীগ পন্থি মোহাম্মদ সুমন চৌধুরী ২৬০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী আইনজীবী ফোরামের গাজী মো. আল আমিন পেয়েছেন ২২৮ ভোট। দুটি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের  মো. আমির হোসাইন ২৭২ ভোটে এবং আওয়ামীলীগের   মো. মুশফিকুর রহমান তুহিন ২৬১ ভোটে নির্বাচিত হয়েছেন।

বৃহষ্পতিবার ( ২৯ ফেব্রুয়ারী) জেলা আইনজীবী সমিতি ভবনের দোতলায় সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে ৫১৯ জন ভোটারের মধ্যে ৫০৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন বলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট  আনছার আলী নিশ্চিত করেছেন।

এ নির্বাচন কমিশনের অপর দুইজন সদস্য ছিলেন এ্যাডভোকেট আলহাজ্জ মো. আবুল কাশেম খান ও অ্যাডভোকেট আশীষ কুমার চক্রবর্তী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১