আপডেট : ০১ March ২০২৪
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ রুবেল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার ১ মার্চ সকালে ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে । জানা গেছে , বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বালাটারি এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে ৭ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন তারা। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১