আপডেট : ০১ March ২০২৪
ভাঙ্গা( ফরিদপুর )প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী কবির মুন্সি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এ অনুষ্ঠানে কচিকাঁচা শিক্ষার্থীরা ক্রীড়া সহ নানা ইভেন্টে অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সার্বিক পরিচালনায় জহুরুল হক কল্লোল ও শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সহকারী শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য আঃ বারী মুন্সি, হাসেম সুন্সী প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১