আপডেট : ০৭ March ২০২৪
নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও রাজনীতিতে নারীর অংশ গ্রহন খুবেই সামান্য। কোন দলই এখন পর্যন্ত ৩৩ শতাংশ নারীর অংশ গ্রহন নিশ্চিত করতে পারেনি। যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এর বাধ্যবাধকতা রয়েছে। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলা শহরের ‘স্কাই ভিউ’ নামের একটি রেস্তরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “নারীর সমঅধিকার, ‘উন্নয়নের জন্য হোক নারীর প্রতি বিনিয়োগ’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করেন বেরকারী উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সভায় অংশ গ্রহন করেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী (সাংবাদিক) ও মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের প্রতিনিধিরা। এসময় নীলফামারী পৌর আওয়ামীলীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু বলেন, ‘আগে পারিবারিক বৈসম্য দুর করতে হবে। শুধু অর্থ বরাদ্দই নয়, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ জরুরী। এছাড়াও, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্ব দেয়া উচিত। অস্বচ্ছল কিন্তু যোগ্যতা সম্পন্ন নারী নির্বাচন করতে আগ্রহ হারিয়ে ফেলেন, দলের মূল কমিটিতেও উপেক্ষিত থাকেন। ফলে প্রভাবশালীদের সাথে টিকতে না পেরে অধিকাংশ নারীই সামাজিকভাবে পিছিয়ে পড়ছেন। এজন্য তাদের সুরক্ষা ও নেতৃত্ব বিকাশে নিজ নিজ দলগুলোই দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। সভায় জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক তৌহিদা জ্যোতি তাঁর বক্তব্যে বলেন, দলে নারী নেতৃত্ব আরও এগিয়ে নিতে আলাদা করে দলীয় অথবা রাষ্ট্রীয় তহবিল গঠন করতে হবে। ফলে নারী নেতৃত্ব আরো গতিশীল ও দেশকে এগিয়ে নিতে সক্রিয়া ভূমিকা রাখতে পারবে। সক্ষমতা তৈরী হলেই “নারীর সমঅধিকার’ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (রংপুর অঞ্চল) জেষ্ঠ্য আঞ্চলিক ব্যবস্থাপক আলী ইজাদ বলেন, ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে এক যুগেরও বেশি সময় ধরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ‘নারীর জয়ে, সবার জয়’ কাজ করে আসছে। সারাদেশে ২০ হাজারের অধিক নারী নেতাদের সমন্বয়ে ৬২১টি তৃণমূল কমিটিতে ৬ হাজার ৮২৯ জন নারী দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসমিন ফওজিয়া, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক তৌহিদা জ্যোতি, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র রায়, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান প্রমুখ।
মতবিনিময় সভায় নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুর আলম বলেন, গনমাধ্যম ও সুশীল সমাজেরও দায়িত্ব, সকল যোগ্য নারী নেতৃবৃন্দের পক্ষে কথা বলা এবং সমাজে তার ইতিবাচক ইমেজকে পত্র পত্রিকার মাধ্যমে প্রচার করা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১