বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২৪

ফকিরহাটে মাদকসহ চার বিক্রেতা গ্রেপ্তার


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ চার বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ডহরমৌভোগ গ্রামের শৈশব বালা (২৪), উপানন্দ অধিকারীর ছেলে তমারেশ অধিকারী (২৬), মানব তালুকদার (৫০) এবং একই গ্রামের তারাপদ বিশ্বাস (৬০)।

পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে বুধবার রাতে থানার এসআই অনুপ কুমার রায় ও এএসআই অনিচুর রহমান সহ পুলিশের একটি দল ডহরমৌভোগ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বাড়ির উঠান থেকে চারজনকে গেপ্তার করে। এসময় তাদের শরীর তল্লাশী করে ৮০গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১