বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২৪

সৈয়দপুরে ভোটারদের সাথে সম্মিলিত ব্যবসায়ি পরিষদের মতবিনিময় সভা


নীলফামারী প্রতিনিধি:

জমে ওঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর দ্বি- বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে সকল প্রকার নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামি ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে ঘিরে দুইটি প্যানেলে বিভক্ত হয়ে প্রার্থীরা তাদের ভোট প্রার্থনা করছেন। ৬ মার্চ রাতে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে সম্মিলিত ব্যবসায়ি পরিষদ প্যানেলের ডাকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর ব্যবসায়ি সমিতির সভাপতি আলতাফ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।

বক্তব্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, মোঃ ফরহানুল হক,পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, জেলা বাসমিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ শাহনেওয়াজ হোসেন শানু, জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান লিটন,হাজী তসলিম,আতিয়ার রহমানসহ অনেকে। একই রাতে আরেকটি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। ওই সভায় ব্যবসায়িরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। ইতিপুর্বে ব্যবসায়িদের সমস্যা সমাধানে তেমন একটা ভুমিকা ছিল না পুর্ববর্তী কমিটির।

এমন কথা প্রাধাণ্য পায় সভায়। তাই এবার নির্বাচনে এসেছে নতুন ও তরুনরা। তাদের প্রতিশ্রুতি হল যদি নির্বাচিত হয়ে থাকি তাহলে নিশ্চয়ই ব্যবসায়িদের যে কোন সমস্যা সমাধানে পাশে থেকে কাজ করে যাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১