আপডেট : ০৭ March ২০২৪
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা সরাইগাছি-শিশা রোডের চকগোপাল প্রথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের চাপায় এক শিশু শিক্ষার্থী মারা গেছে। কুলছুম (৬) নামে ওই শিক্ষার্থী বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও চকগোপাল গ্রামের কামাল হোসেনের মেয়ে। জানা যায় , বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটি হলে শিশু শিক্ষার্থীরা রাস্তাপার হওয়ার সময় সরাইগাছির দিক থেকে মহাদেবপুরের দিকে যাওয়া একটি ট্রাক কুলছুমকে চাপা দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মারা যায়। এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। এ বিষয়ে সাপাহার থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১