আপডেট : ০৯ March ২০২৪
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লুৎফর শেখ (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত লুৎফর শেখ কামটা গ্রামের মৃত আ. মজিদ শেখের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। ফকিরহাট মডেল থানা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পপাঠানো হয়েছে। আইনি প্রকিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পুলিশ জানায়, শনিবার (৯মার্চ) দুপুর ২টার দিকে লুৎফর শেখ কামটার বিল থেকে ঘাষ কেটে বাড়ি ফিরছিলেন। এসময় হাত ধোয়ার জন্য তিনি একটি গর্তে নামেন। সেখানে আশ্বাব আলী নামের এক ব্যক্তির জমিতে পানি দেওয়ার জন্য মটর বসানো করা ছিল। সেই মটরের জোড়া তারে অসতর্কতাবসতঃ লুৎফর শেখের হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। স্থানয়ীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১