বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২৪

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহম্মেদ  


পটুয়াখালী প্রতিনিধি:

কঠোর নিরাপত্তার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও শান্তিপুর্ন পরিবেশে ইভিএম পদ্ধতিতে  পটুয়াখালী পৌরসভার  নির্বাচন সম্পন্ন। এ নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ (জগ মার্কা) ২০,৭১৮ ভোট পেয়ে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম ( মোবাইল ফোন) পেয়েছেন ৯,৬৭৬ ভোট। 

এছাড়া ১,২ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লাইলি বেগম কালা(অটোরিক্সা), ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে হয়েছেন জাহানারা বিনতে সিকান্দার( আনারস) ও ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সৈয়দা আকলিমুননেছা রুবী(অটোরিক্সা)। ১ নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. লোকমান হোসেন(উটপাখি), ২ নং ওয়ার্ডে হয়েছেন মঈন খান চানু( পানির বোতল), ৩ নং ওয়ার্ডে হয়েছেন মো. জাহিদ হোসেন( টেবিল ল্যাম্প), ৪ নং ওয়ার্ডে হয়েছেন মো. সাইদুর রহমান লেলিন( পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডে হয়েছেন মো. আলাউদ্দিন  আলাল( ব্রিজ), ৬ নং ওয়ার্ডে হয়েছেন মো. রেজাউল হাসান লাবু( ব্রিজ), ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন মো. তৌহিদুল ইসলাম( ব্রিজ), ৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো. রাকিব আকন ( পাঞ্জাবি) ও ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. বেল্লাল হোসেন(উটপাখি)।

উক্ত নির্বাচনে  ৫০, ৬ ৯৯ জন ভোটারের মধ্যে ৩১,৪৬৮ জন ভোটার ভোট প্রদান করেছেন। এ ভোটারের মধ্যে ৭৩ টি ভোট অবৈধ করা হয়েছে বলে  রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১