বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২৪

সেনবাগে ২ শতাধিক ছাত্রছাত্রীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ


সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে ২ শতাধিক শিক্ষাথীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে এনজিও কমিউটি ডেভেলপমেন্টর সেন্টার  কোডেক)।বুৃধবার দুপুরে উপজেলার অজুনতলা ইউনিয়নের নাজিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ওই স্কুল ব্যাগগুলো বিতরণ করা হয়।
এউপলক্ষে বিদ্যালয় সংলগ্ন মাঠে বিদ্যালয়ের সভাপতি মাষ্টার আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমজাদ হোসেনের সঞ্চালনায় ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ জহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন, উপজেলার সমাজসেবা কর্মকতা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আজগর আলী ও হেলাল উদ্দিন, এমএম চৌধুরী মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক ওয়াজি উল্লাহ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সস্পাদক মোঃ  জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস ইয়াসমিন, কোডেকের রিজিউনাল ম্যানাজার শহীদুল ইসলাম শামীম, নোয়াখালী এলাকা ব্যবস্থাপক কাজী আল মামুন, ছমির মুন্সিরহাট শাখা ব্যবস্থাপক মোঃ শামীম, সেনবাগ শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১