বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২৪

সিংগাইরে  যুবকের লাশ  উদ্ধার 


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর  উপজেলার উত্তর জইল্যা এলাকার পরিমল রাজবংশী নিখোঁজের ৪ দিন পর ঐ এলাকার  একটি খড়ের গাদার ভিতর হতে  মরদেহটি উদ্ধার করা হয়।  পরিমল রাজবংশী  জাইল্যা গ্রামের  চন্দ্র মোহন রাজবংশীর পুত্র। 

পরিবারের  সূত্রে জানা যায় , গত শনিবার সকাল ১০ টার দিকে পরিমল রাজবংশী বাড়ি থেকে  বের হওয়ার পর  রাত অবধি বাড়িতে না  ফেরায়,  পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।  মঙ্গলবার সকালে নিহতের মা মিনা রানী রাজবংশী বাদি হয়ে থানায় একটি জিডি করেন। ঐ দিনই  বিকাল ৫টা দিকে বাড়ির পাশে একটি কেজি  স্কুল সংলগ্ন খড়ের  পালার মধ্যে  লাশের খোঁজ পান।   থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম  জানান, আঘাতের চিহ্ন দেখে  প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১