আপডেট : ১৪ March ২০২৪
সোনারগা ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর চেঙ্গাইন এলাকায় আজ সকালে বিসমিল্লাহ অ্যাগ্রো ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ ও টায়ার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষতিসহ ১ শ্রমিক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পাশের ওয়ার্কশপের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে পাশের একটি গাড়ির টায়ার কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, সোনারগাঁও থানা পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। আহত শ্রমিক শামীম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১