বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২৪

কেরানীগঞ্জ পানগাও আইসিটি পোর্ট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও তিন মন্ত্রী


কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানগাও আইসিটি টার্মিনালের উদ্বোধন করেছেন। তার একটি উদ্দেশ্য ছিল নদীপথকে সচল রেখে কার্গো আমাদের দেশে আসে বিশ্বের অন্যান্যা দেশে যাওয়া খরচ কমে আনা সড়কে প্রেসার কমানোর জন্য এ পথ সচল রাখতে এ পানগাও আইসিটি চালু করেন। গত ২০২৩ সেপ্টেম্বর মাস থেকে সমস্যা দেখা দেয় প্রায় তিন মাস ধরে চট্রগ্রাম থেকে কোন কার্গো বা জাহাজ এখানে আসে না। কোন কন্টেইনার এখান থেকে নেন না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এসমস্যা সমাধানের জন্য আজ আমাদের চট্টগ্রাম বন্দর ও মাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ী, সিএন্ডএফের সাথে প্রানবন্তু আলোচনা করেছি। তাদের মধ্যে কিছু বিষয় উঠে এসেছে।

চট্রগ্রাম থেকে কমলাপুরে পোর্ট কানেকশন রেলের মাধ্যমে খরচ কম লাগে। কার্গোতে মালের কষ্ট রেলের তুলনায় বেশি লাগে তাই ব্যবসায়ীরা এ পোর্ট থেকে মুখ ঘুড়িয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে মালামাল কমলাপুর রেলের কনটেইনার এর মাধ্যমে মাল এখানে নামে। তাতে কার্গোর চেয়ে খরচ কম পড়ে। অতিদ্রুত আমরা এর পোর্টকে আগের মত বা আগের তুলনায় বেটার করবো।

তিনি বলেন সেটা করতে আমাদের কি করতে হবে সেটাও আমাদের জানা আছে তিনি শনিবার কেরাণীগঞ্জে অবস্থিত চট্টগ্রাম বন্দর আইসিটি পানগাঁও পোর্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী (এমপি),মাননীয় মন্ত্রী নূর ই আলম চৌধুরী এমপি (চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়), নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, খালিদ আহমেদ চৌধুরী এমপি, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, তিন মন্ত্রণালয়ের সহকারী সচিব, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদসহ চট্টগ্রাম বন্দর ম্যানেজার আইসিটি পানগাঁও পোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১