বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২৪

গৌরনদীতে সাংবাদিক সংগঠনের কমিটি গঠন


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলার গৌরনদী শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর নবগঠিত কমিটি ঘোষণা করেছেন।

বিএমএসএফ’র ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার গৌরনদী প্রতিনিধি এসএম মিজান সভাপতি ও দৈনিক কালবেলার গৌরনদী প্রতিনিধি হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- এইচএম খায়রুল ইসলাম সহসভাপতি, সাইফুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক, প্রেমানন্দ ঘরামী সাংগঠনিক সম্পাদক, জিএম জসিম হাসান কোষাধ্যক্ষ, কেএম সোহেব জুয়েল দপ্তর সম্পাদক, পার্থ হালদার প্রচার সম্পাদক, এইচএম লিজন, নাসির উদ্দিন লিটু ও এইচএম আলামিন নির্বাহী সদস্য।

অপরদিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে মণীষ চন্দ্র বিশ্বাস সভাপতি, তারেক মাহমুদ আলী সহ-সভাপতি, জামিল মাহমুদ সাধারণ সম্পাদক, রনি মোল্লা যুগ্ন সাধারণ সম্পাদক, আরেফিন রিয়াদ সাংগঠনিক সম্পাদক, মাজহারুল ইসলাম রুবেল কোষাধ্যক্ষ, উৎপল চক্রবর্তী দপ্তর সম্পাদক, রাসেদ আহমেদ প্রচার সম্পাদক, ফাহাদ মিয়া, এনায়েত হোসেন মুন্না ও বিনয় শিয়ালী নির্বাহী সদস্য। বিএমএসএফ’ কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার দুই কমিটির উপদেষ্ঠা নির্বাচিত হয়েছেন।

উপজেলার টরকী বন্দর ফুড ভিলেজ রেস্তোরায় উল্লেখিত দুই কমিটির আয়োজনে সোমবার ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল মোল্লা, উপজেলা প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, বিএমএসএফ’র জেলা শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, রিপোর্টস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১