আপডেট : ২০ March ২০২৪
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বাজারে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী বাজারে অভিযান চালানো হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন। বুধবার সকালে তিনি (ইউএনও) বলেন, রমজানে যাতে কোন ব্যবসায়ী দ্রব্য মূল্যে বৃদ্ধি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আশোকাঠী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১