বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২৪

নীলফামারীতে সিএনজি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ও আহত-১


নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজন ও আহত হয়েছে একজন। বুধবার (২০ মার্চ) সকালে জেলা শহরের জোড়দরর্গা মসজিদের সানের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন,জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আবু তাহের (৫২) ও নওগাঁ জেলার খাস নওগাঁ গ্রামের আসাদ আলী প্রামাণিকের ছেলে নূরে আলম সিদ্দিক (৩৬)। এরমধ্যে আবু তাহের জলঢাকা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী পদে কর্মরত ও নূরে আলম নীলফামারী জেলা শহরের মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত আছেন। তারা দুইজনেই চাকুরজীবি। আহত ব্যক্তি মোঃ. সাহাবুদ্দিন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে নিজ নিজ অফিস করার জন্য সৈয়দপুর থেকে সিএনজি যোগে নীলফামারী আসার পথে ওই স্থানে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের (মরদেহ) উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক পিকআপটি সনাক্ত বা আটক করা যায়নি। এখন পর্যন্ত নিহতের স্বজনদের কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১