বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২৪

সাংবাদিক শফিকের মায়ের মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের শোক


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি  ইউনিয়নের দরিকান্দী জাইদেরগাঁও নিবাসী মরহুম আব্দুল হামিক আলী মাষ্টারের স্ত্রী ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হাজি মো. শফিকুল ইসলামের মা মোসা: মনোয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

রবিবার (২৩ মার্চ) ভোর ৩:৪৫ মিনিটে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন৷ তার মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। 

মরহুমা মনোয়ারা বেগম মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। মৃত্যুকালে ৪ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামায বাদ জোহর (দুপুর ২ টায়) দড়িকান্দী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১