আপডেট : ২৪ March ২০২৪
ঈশ্বরদী (উপজেলা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় আট সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। রবিবার (২৪ মার্চ) রাতে ঈশ্বরদী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্যদের আটক করা হয়। আত্মকৃতরা হলেন, আমবাগান এলাকার মোঃ রোহান (২১), একই এলাকার মোঃ আল আমিন (১৭), মোঃ বাপ্পি (১৬), মোঃ রাকিব (১৭), কাচারীপাড়া এলাকার মোঃ জোবায়ের রহমান (১৭), কদমতলার মোঃ শিহাব (১৬), একই এলাকার মোঃ তাহসিন (১৭) ও পূর্ব ট্যাংকী ঈদগাহ রোড এর মোঃ মেহেরাব হোসেন (১৭) । এ সময় তাদের নিকট থেকে ০৬ (ছয়) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-২,পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান র্যাব-১২, আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন স্টেশনরোড এলাকায় কতিপয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য এলাকার জন সাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। জন সাধারণের নিরাপত্তার লক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । তিনি আরো জানান র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উল্লেখিত কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন বিভিন্ন রাস্তাঘাটে ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যূতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১