বাংলাদেশের খবর

আপডেট : ২৫ March ২০২৪

আদমদীঘিতে তিন গাাঁজা খোর গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে তিন গাঁজা খোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো. আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের জাহাঙ্গীর সরকারের ছেলে সজিব (২৩), ডালম্বা গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০) ও তালশন চড়কতলা গ্রামের নিতাই সরকারের ছেলে নিরঞ্জন সরকার (৪৮)। গত রোববার (২৪ মার্চ) রাতে আদমদীঘির সদরের জনৈক মুকুলের চাতালের টিনের ছাউনি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত রোববার রাতে আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানের উল্লেখিত স্থানে গাঁজা সেবন কালে ওই তিন গাঁজা খোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১