আপডেট : ২৬ March ২০২৪
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আল আমিন (৩৮)। সে উপজেলার নিতপুর ইউনিয়নের কলনিপাড়ার সিদ্দিক দালালের ছেলে। (২৫ মার্চ) ভোরে সাপাহার উপজেলার হাপানীয়া বিওপির এলাকা দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করলে এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ভারতীয় ১৫৯ টেক্কা পাড়া বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নীলমারী ২৩২পিলার দিয়ে ১কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় আল আমিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১