বাংলাদেশের খবর

আপডেট : ২৭ March ২০২৪

যশোরের জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন


যশোর প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসকের উদ্যোগে শামসুল হুদা স্টেডিয়ামে সকাল আটটা থেকে সকাল ৯ টা পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যশোর জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার এর সভাপতিত্বে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠানের শুরু হয়। কুচকাওয়াজ শেষে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বাহিনীর সদস্য ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ (এমপি), যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১