বাংলাদেশের খবর

আপডেট : ২৭ March ২০২৪

চকরিয়ায় জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন


চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের প্রথম ট্রমা সেন্টার চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বিকাল ৩টায়, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ সৈয়দ মুহাম্মদ ইবরাহীম ফিতা কেটে ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন দত্ত।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের চেয়ারম্যান ডা: জিএম নাদিম। ট্রমা সেন্টারের শেয়ার হোল্ডার, ডাক্তার, শুভাকাঙ্ক্ষীগণ ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ট্রমা সেন্টারের বিশেষত্ব হল- না কেটে সি-আর্ম অপারেশন করা হবে। তা ছাড়া উদ্বোধনের দিন ৪০% ছাড়ের ব্যবস্থার কথা জানান, ম্যানেজার মুবিনুল হক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১