আপডেট : ২৭ March ২০২৪
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জিংক ধানের বৈশিষ্ট্য ও বাজারজাতকরণে নীতিনির্ধারক এবং সহযোগি প্রতিষ্ঠানের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ আলম, নজীর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, প্রবন্ধ উপস্থাপন করেন হারভেষ্ট প্লাস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ মজিবুর রহমান, নজীর - এর সমন্বয়কারী মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে মিলমালিক কৃষক ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২৫ জন কৃষক অংশ নেন। সভায় জিংক ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
বুধবার লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সভা কক্ষে হারভেষ্ট প্লাস প্রকল্প এর সহযোগিতায় নজীর (নতুন জীবন রচি) আয়োজনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১