বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২৪

যশোরে কিশোর গ্যাংএর দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত


যশোর প্রতিনিধি:

যশোরে সহজেই মেলে হেরোইন-ফেনসিডিল ও ইয়াবাসহ নানা রকমের মাদক। মাদক-অস্ত্র নিয়ে সারা জেলা দাপিয়ে বেড়ায় উঠতি সন্ত্রাসিরা।যশোর সদরের ফতেপুর ভায়না গ্রামটিতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে বিক্ষুব্ধ গ্রামবাসী। এসবের বিরুদ্ধে টু-শব্দ করলেই নেমে আসে অত্যাচার। প্রায় সময় বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটে। পরে দুই পক্ষই একে অপরের ঘাড়ে দোষ চাপায়। মামলা ও কাউন্টার মামলা করে পার পেয়ে যায়। স্থানীয়দের দাবি গ্রামটিতে মারামারি ও লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। তবে আহতদের একজন জানিয়েছেন-বখাটেরা একটি মেয়ে নিয়ে গিয়েছিল। পুলিশ দিয়ে উদ্ধার করে আনার পর তারা হামলা করেছে।

গত বৃহস্পতিবার (২৮শে মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে ভায়নার তারাগঞ্জ বাজারে প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছিল। এ ঘটনার প্রতিবাদ করেন এলাকার বদরুল হায়দার নামে এক ব্যক্তির স্ত্রী রুপা আক্তার নামে এক নারী। তাৎক্ষণিক বাঁশের লাঠি, হাতুড়ি ও লোহার রড নিয়ে হামলা করে মৃত: আ: হাকিম মোল্লার ছেলে সাইফুল, সাইফুলের ছেলে শাহিন ও শাকিলসহ ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ একদল মাদক কারবাররি। তারা এলাকায় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসি হিসেবে পরিচিত। রুপা বেগমকে মারপিটের ঘটনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে মৃত হাকিম মোল্লার ছেলে শাহিন ও ওদুদসহ বেশ কয়েকজন। ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয় রেহেনাসহ উভয়পক্ষের ১০ থেকে ১২ জন। তাদের মধ্যে নারী-পুরুষসহ ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ গ্রামটি মাদক কারবারি কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে চলে গেছে। কোনো ভদ্রলোকের বসবাসের যোগ্য নেই গ্রামটি। রাজনৈতিক আশ্রয়-প্রশয়ে এসব কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে।

এদিকে যশোর কোতোয়ালি থানার পুলিশের ওসি তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী বলেন,পুলিশ  সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সব সময় কাজ করে যাচ্ছে। সন্ত্রাসীর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১