আপডেট : ৩১ March ২০২৪
প্রতিনিয়তই আসছে নিত্য নতুন প্রযুক্তি। তবে কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দাপট দেখাচ্ছে। বর্তমানে ওপেনএআই এর দুনিয়ায় সবচেয়ে আধুনিকতম সংযোজন হচ্ছে চ্যাটজিপিটি। এবার ওপেনএআই আনছে নতুন আরেক প্রযুক্তি যার মাধ্যমে মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করা যাবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সান ফ্রান্সিসকোভিত্তিক সংস্থাটি জানায়, এই প্রযুক্তিটি ঝুঁকি রয়েছে। প্রযুক্তিটি নিরাপদে ব্যবহার করার ব্যবস্থা করবে তারা। এআই ব্যবহার করে তৈরি করা অডিও ক্লিপ সহজে শনাক্ত করার ব্যবস্থা থাকবে। এছাড়া এই প্রযুক্তিটি কীভাবে ব্যবহার করা হবে সেটা নিয়েও শক্ত নিয়মনীতি থাকবে।
প্রতিবেনে উল্লেখ করা হয়, চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআই ‘ভয়েস ইঞ্জিন’ নামে একটি প্রযুক্তি আনছে। যার মাধ্যমে মাত্র ১৫ সেকেন্ডের একটি অডিও স্যাম্পল শোনালেই তা ওই কণ্ঠস্বর হুবহু ক্লোন করতে পারবে। শুক্রবার এক ব্লগ পোস্টে জানিয়েছে ওপেনএআই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১