বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২৪

জয়পুরহাটে ৩টি ওয়ান শুটারগান সহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী গ্রেফতার


জয়পুরহাট প্রতিনিধি:

র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল গতকাল সোমবার ভোর রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে ৩টি ওয়ান শুটারগান সহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী ইলিয়াস আলী (৪০) কে গ্রেফতার করেছে। ইলিয়াস আলী পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের পুত্র।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ইলিয়াস একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত, যেন কেউ তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এর ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে পাঁচবিবি এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানা যায়। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অবশেষে গতকাল ভোর রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ইলিয়াস কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামী ইলিয়াস কে তল্লাশি করলে তার নিকট থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। অস্ত্র ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১