আপডেট : ০২ April ২০২৪
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভেজাল ও নোংরা পরিবেশের দায়ে ২ প্রতিষ্ঠানের জরিমানা করেছে নীলফামারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান মাসের বাজার মনিটরিং হিসেবে আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী সহকারী পরিচালকের নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়। এসময় ভেজাল খাদ্যসহ কৃত্রিম রং মিশিয়ে লাচ্ছা ও সেমাই তৈরির দায়ে বড়ভিটার খুশি বেকারীর ৭ হাজার টাকা ও কিশোরগঞ্জ বাজারের বৈশাখী হোটেলে নোংরা পরিবেশের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সুপার আহম্মেদ আলী শাহ। নীলফামারীর ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সামসুল আলম জানান- ভেজাল খাদ্য, কৃত্রিম রং ও নোংরা পরিবেশের কারণে দু’টি প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১