আপডেট : ০২ April ২০২৪
ঢাকা পুলিশ সুপার আসাদুজ্জামান কঠোর হুশিয়ারী করে বলেন চাঁদাবাজের ঠাই হবে না ঢাকা জেলায়। আমরা বিগত দিনগুলোতে দমন করেছি, সামনের দিন গুলোতেও আমরা সজাগ থাকবো। তিনি আরো বলেন, ঈদ আসলেই সড়ক ও নদীপথে মার্কেন্টস পল্লীসহ বিভিন্ন ভাবে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চাদাবাজরা সুযোগ লুটতে চায়। সড়কে, দোকান পাট বসিয়ে জোড় করে চাঁদাতোলে । কি কারনে টাকা নিচ্ছে, কোনসদ উত্তর নেই, কি তার পরিচয়, নেই বংশ গোত্রের পরিচয়, নেই কোন রাজনৈতিক পরিচয়। আমি সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে অটল। চাঁদাবাজরা যতই শক্তিশালী হোক না কেন কোন ভাবে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার । তিনি আজ মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা জেলা পরিষদ মার্কেটে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ স্বাধীন শেখ এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন শাহাব এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ মুসলিম ঢালী, সাবেক সভাপতি আবদুল আজিজ, কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল,ঢাকা জেলার ট্রাফিক দক্ষিণ বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো: জাকির হোসেন সহ কেরানীগঞ্জের গার্মেন্টস মালিক ও ব্যবসায়ী সমিতির নেত্রীবৃন্দরা।
কেরানীগঞ্জ গার্মেন্টস পোশাক পল্লী সমিতির ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন। তিনি বলেন কেরানীগঞ্জ পোষাক পল্লী গার্মেন্টস ব্যবসায়ীরা দেশের পোশাক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের ধন্যবাদ জানান এবং তাদের যে কোন সমস্যা সুখে দুখে পাশে থাকা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১