বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২৪

চৌদ্দগ্রামে প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের দোয়া ও ইফতার


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রাকৃতিক পরিবেশে চাঁন্দেরবাগ ব্রিজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মু. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রায়কোট ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ, ময়নামতি সাহিত্য সাংস্কৃতিক সংদের পরিচালক মাওরানা মেছবাউল ইসলাম, প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের চৌদ্দগ্রাম পৌর উপদেষ্টা মোশারফ হোসেন ওপেল। প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মু. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক কাজী আরিফ হুসাইনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১